আমাকে নিয়ে আমি তৃপ্ত: মিম মানতাশা

Date:

আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে লাক্সতারকা মিম মানতাশার ওয়েব সিরিজ ‘বাজি’, যেখানে তাকে দেখা যাবে তাহসান খানের স্ত্রী চরিত্রে। সিরিজটিতে শীলা চরিত্রে অভিনয় করেছেন তিনি, যিনি একজন সুপারস্টার ক্রিকেটারের স্ত্রী।

কাজটি প্রসঙ্গে দেশ রূপান্তরকে মিম মানতাশা বলেন, ‘সিরিজটি নির্মিত হয়েছে একজন ক্রিকেটারের জীবনকে ঘিরে। একজন সুপারস্টারের ব্যক্তিগত জীবনে কী ঘটে, সেসবই এখানে দেখানো হবে। আমাকে দেখা যাবে সুপারস্টারের স্ত্রী চরিত্রে। এখানে গল্পটাও সুন্দর, আমার চরিত্রটারও যথেষ্ট গুরুত্ব আছে। সেজন্যই কাজটি করা।’ আপনার পরে এসে অনেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন।

কখনো কী মনে হয় যে, আপনি অনেক পিছিয়ে গিয়েছেন কিংবা নিজেকে আলোচনায় রাখা উচিত, এমন প্রশ্নে লাক্সতারকার স্পষ্ট উত্তর, ‘মানুষের আলোচনাটা আমার কাছে একদমই ইফেক্ট করে না। আলোচনায় থাকতে চাইলে তো অনেকভাবেই থাকা যায় কিন্তু আমার সেসব ইচ্ছে নেই। কেউ হয়তো ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় কেউ বা ভাইরাল হওয়ার জন্য নানাবিধ কাজ করছেন যেগুলো রুচিশীল না। আমি নিজে যে কাজগুলো দেখতে পছন্দ করি ঠিক সেরকম কাজই করি। অনেক ভক্ত লাগবে কিংবা ভাইরাল হতে হবে, এমন চাওয়া আমার কখনোই ছিল না। আমার চাওয়া ছিল, রুচিশীল কাজ করা। আমি নিজেকে কখনোই কারও সঙ্গে তুলনা করি না। এটা করলে হয়তো বাঁচতেই পারতাম না। তুলনা করে কখনোই হ্যাপি থাকা যায় না। আমার মোটিভই হচ্ছে নিজে হ্যাপি থাকা। আজকের এই দিনটা পর্যন্ত আমি নিজেকে কতটা হ্যাপি রাখতে পেরেছি, আমার পরিবারকে কতটা হ্যাপি রাখতে পেরেছি এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। জীবনে হয়তো অনেক সফল কিংবা অনেক বড় মেগাস্টার নাও হতে পারি কিন্তু একজন মানুষ হিসেবে নিজেকে আমি সফল মনে করি। ভবিষ্যতে কী হবে জানি না, তবে এখন পর্যন্ত আমি হ্যাপি। অনেকে হয়তো জীবনে সফল কিন্তু তাদের জীবনটা গোছানো না। অনেকে হয়তো সেটাই চায় কিন্তু আমি দুটোই চাই, শান্তিও চাই, কাজও চাই। হ্যাঁ, এটা ঠিক আমার পরে এসে অনেকেই আলোচনায় এসেছেন। কিন্তু এই ছয় বছরে আমি যা করেছি তা অনেকেই করতে পারেননি। মডেল বা অভিনেত্রী বাইরেও আমি একজন চিত্রশিল্পী। দূর থেকে অনেকের কাছে হয়তো অর্জনটা কম মনে হবে কিন্তু আমার কাছে এই অর্জনটা অনেক বড়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান