একাত্তর বাংলাঃ আবারও টালিগঞ্জের ছবিতে অভিনয় করতে চলেছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। যদিও এই মুহূর্তেও জয়া ব্যস্ত পরিচালক শিবপ্রসাদ মুখার্জির একটি ছবিতে। তবে এবার বিরসা দাশগুপ্তের ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জয়া। বিরাসের সঙ্গে এটাই জয়ার প্রথম কাজ। স্বাভাবিকভাবেই দুপক্ষের মধ্যেই বাড়তি প্রত্যাশা কাজ করছে।
মঙ্গলবার বিকালে জয়া আহসান টেলিফোনে সময়নিউজ.টিভিকে জানালেন, খুব শিগগিরই ওই ছবির শুটিং শুরু হচ্ছে। ছবির নাম ‘ক্রিসক্রস’। ছবিতে জয়াকে একজন সফল নারী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ওই নারীর জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়েই ক্রিসক্রসের গল্প এগিয়ে যাবে।
তবে পরিচালক বিরসা দাশগুপ্ত জানিয়েছেন, ছবির এই চরিত্রের জন্য তার পছন্দের তালিকায় শীর্ষে ছিলেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ই। কিন্তু চিত্রনাট্য দুর্বল এবং কম গুরুত্বহীন চরিত্র- এমন অভিযোগ তুলে স্বস্তিকা তার ছবিতে কাজ করবেন না জানিয়েছেন। তবে পরবর্তীতে এই চরিত্রের জন্য শ্রীকান্ত মহতা জয়াকে প্রস্তাব দিয়েছিলেন। এবং এরপরই তারও জয়ার কথা হয়।
স্বস্তিকা ফিরিয়ে দেওয়ার পর টলি আকাশে অভিনেত্রী রাইমা সেন, তনুশ্রী ‘ক্রিসক্রস’-এ অভিনয় করবেন বলে গুঞ্জন উড়ে। কিন্তু শেষ পর্যন্ত জয়া আহসানের নামটাই চূড়ান্ত করে পরিবেশক-প্রযোজক সংস্থা এসভিএফ।
সঙ্গীত পরিচালক প্রীতম ক্রিসক্রস ছবির সঙ্গীত নির্দেশনার দায়িত্ব নিয়েছেন। বিরসা দাশগুপ্তের ক্রিসক্রস অক্টোবর নাগাদ মুক্তি পেতে পারে বলে আশা পরিচালক, প্রযোজক কলাকুশলীদের।

