আন্দোলনকে জোরদার করতে জোট সম্প্রসারণে মনযোগী বিএনপি !

Date:

একাত্তর বাংলাঃ দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার সাজা হওয়ার পর নিয়মতান্ত্রিক কর্মসূচী দিয়ে সাংগঠনিকভাবে নিজেদের এগিয়ে নিচ্ছে বিএনপি। জোট নেত্রীর সাজাকে কেন্দ্র করে বিশ দলের জোটগত কর্মসূচী আসেনি এখনও। জোট নেতারা যোগ দিচ্ছেন নেতৃত্বে থাকা বিএনপির ঘোষিত কর্মসূচীগুলোতে।

তবে গণতান্ত্রিক আন্দোলন বিএনপির সঙ্গে ঐক্য গড়ার বিশদলের এখনই কর্মসূচী আসছেনা বলে জানিয়েছেন শীর্ষ পর্যায়ের নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জাতি আজ ঐক্যবদ্ধ। বেগম খালেদা জিয়াকে জেলে রেখে কোনো নির্বাচন করা যাবে না। কর্মসূচী তো দলীয কর্মসূচী চলছে। জোটের যখন প্রয়োজন হবে, তখন করবে।’

জোটের সদস্য দল বাংলাদেশ কল্রাণপার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহম্মদ ইব্রাহিম বলেন, ‘বিএনপি যে সকল প্রোগ্রাম দিয়েছে, সেসকল প্রোগ্রামে জোটের সবাইকে আহ্বান জানানো হয়েছে। সিদ্ধান্ত এটাও হয়েছে, যদি ২০ দলের জোটের শরীক দলগুলো নিজেদের পছন্দমত কিছু করতে চায়, তাও অবশ্যই তারা করতে পারবে।’

সামনের দিনে ঐক্যবদ্ধ আন্দোলনেই গণতন্ত্র উদ্ধারের পাশাপাশি জনগণের শক্তি একইভূত করার প্রয়াশ চলছে বলেও জানান তারা।

সৈয়দ মুহম্মদ ইবরাহিম আরও বলেন, ‘জোট বাড়ানো জন্য প্রস্তাব হয়েছে, কারণ আমরা তো ১৮ দলীয় জোট হিসেবে রওনা হয়েছিলোম, এখন তো ২০ দলীয় জোট। সুতরাং জোট বাড়া- এটা একটা প্রক্রিয়া।’

বিএনপির ভাইস চেয়ারম্যন খন্দকার মাহবুব হোসেন এব্যাপারে বলেন, ‘২০ দলীয় জোটের বাইরে যারা আছেন, তারাও আমি মনে করি, বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে বেগম খালেদা জিয়াকে সহযোগিতা করে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেশের মানুষকে গণতন্ত্রের স্বাদ দেবে।’

তবে এখনই কঠোর কর্মসূচী না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনেই জোট নেত্রীর মুক্তি ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি আদায়ে লড়ে যাওয়ার কথা জানান এই নেতারা।

আমির খসরু বলেন, ‘এখানে কার কী রাজনৈতিক আদর্শ, উদ্দেশ্য, এটা কিন্তু কোনো বিষয় না। তাদের গন্তব্যস্থল কিন্তু একটাই। সেটা হলো গণতন্ত্র উদ্ধার, জনগণের ভোটাধিকার উদ্ধার এবং নাগরিক অধিকার উদ্ধার।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান