আজ স্বতন্ত্র এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আজ

Date:

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদে বিজয়ী সব স্বতন্ত্র সংসদ সদস্যকে আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাদের সঙ্গে বৈঠক হবে সংসদ নেতার। গত বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় স্বতন্ত্র এমপিদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তাদের কী কারণে ডাকা হয়েছে, সেটি বলেননি তিনি।

এদিকে আওয়ামী লীগের বিভিন্ন সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, স্বতন্ত্র সদস্যদের সিংহভাগই দলীয় সদস্য হওয়ায় এবং তাদের নির্বাচনে অংশ নিতে শেখ হাসিনা নিজেই উৎসাহ দেওয়ায় এ বৈঠকের মাধ্যমে দলনেতা প্রমাণ করবেন যে, তাদের দূরে ঠেলে দেওয়া হচ্ছে না।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। ১০ জানুয়ারি সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ৬২ স্বতন্ত্র সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান।

এবারের নির্বাচনে ২৯৯টি আসনে ভোট সম্পন্ন হয়েছে। এতে আওয়ামী লীগ জয় পেয়েছে ২২৩টি আসনে। তাদের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল পেয়েছে একটি করে আসন। আওয়ামী লীগের সমর্থনে বাংলাদেশ কল্যাণ পার্টি জিতেছে একটি। এ ছাড়া জাতীয় পার্টি জয়ী হয়েছে ১১টি আসনে।

এবার ৪৬টি আসনে নৌকাকে হারতে হয়েছে দলীয় স্বতন্ত্র প্রার্থীদের কাছে। এদের মধ্যে ৫৮ জনই আওয়ামী লীগ নেতা। আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিভিন্ন সূত্র বলছে, স্বতন্ত্র সদস্যরা এদিন তাদের দলে ফিরিয়ে নিয়ে দলের এমপি হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন করতে পারেন। তবে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনই তাদের দলের সংসদ সদস্য হিসেবে ঘোষণা করবেন কি না সে বিষয়ে সংশয় রয়েছে। এর কারণ সংসদে বিরোধীদলীয় সদস্যের সংখ্যা এমনিতেই কম, স্বতন্ত্র সদস্যদের সেখানে আওয়ামী লীগের দলীয় নেতাদের ভুল-ত্রুটি ধরিয়ে দেওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে তাদের বিরোধী দলে বসার আহ্বান জানালেও বেশিরভাগ নির্বাচিত সদস্য ও পথে পা বাড়িয়ে দলে নিজের অবস্থান দুর্বল করতে রাজি হননি। তারা মূল দলেরই সদস্য হিসেবে সংসদে ভূমিকা রাখতে চান এ আওয়াজ আরও স্পষ্ট করেই বলার সম্ভাবনা রয়েছে তাদের।

এর কারণ হিসেবে আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা বিভিন্ন বৈঠকে বলেছেন, স্বতন্ত্র সদস্যদের মধ্যে ৫৮ জন দলের বিভিন্ন পর্যায়ের পদধারী নেতা হওয়ায় স্বতন্ত্র পরিচয়টি তাদের নেতৃত্বে সাময়িক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।

সম্প্রতি আওয়ামী লীগের নীতি-নির্ধারণী জরুরি বৈঠকে কয়েকজন সিনিয়র নেতা এ বিষয়ে আশঙ্কা করেছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা নৌকার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সংসদে এসেছেন সেই পরাজিত প্রার্থী মূল দলের নেতা হওয়ায় স্থানীয় রাজনীতিতে নিজের প্রভাব বিস্তার করে স্বতন্ত্র সদস্যকে কোণঠাসা করতে পারেন। এর ফলে ওই আসনগুলোতে দলের বিভেদ বাড়তে পারে। এ ছাড়া যেসব আসনে নৌকার প্রার্থীর বিপক্ষে দলীয় স্বতন্ত্র প্রার্থী ছিল, যারা জয়লাভ করতে পারেননি, তারাও থাকবেন একই ধরনের চাপে।

ধারণা করা হচ্ছে, আজকের বৈঠকে দলের এসব কোন্দল মেটাতে কৌশলী সিদ্ধান্ত দিতে পারেন আওয়ামী লীগ সভাপতি। এ ছাড়া সংসদে স্বতন্ত্রদের ভূমিকা কী হতে যাচ্ছে সে বিষয়টিও স্পষ্ট করবেন তিনি।

স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হলেও এই ৫৮ সদস্যের বেশিরভাগের ক্ষেত্রে একটি বিষয় অবশ্য পরিষ্কার। তিনটি বিষয় নিয়ে তাদের মধ্যে কোনো মতদ্বৈততা নেই। বিষয়টি স্পষ্ট করেছেন হবিগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সদস্য ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন। সম্প্রতি একটি জাতীয় গণমাধ্যমের টক শোতে উপস্থিত হয়ে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী আমাদের বিরোধী দলে বসতে বললেও তিনটি বিষয়ে কোনো আপস হবে না। এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা। এ সময় তিনি বলেছেন, প্রথাগত বিরোধীদলগুলো বিরোধিতার জন্যে যে ধরনের বিরোধিতা করে দলের বিরুদ্ধে তাদের পক্ষে সে অবস্থান নেওয়াও অসম্ভব। কারণ শেখ হাসিনার নেতৃত্ব ও সিদ্ধান্তকেই তার শিরোধার্য হিসেবে বিবেচনা করেন। এর ফলে সংসদের এসব স্বতন্ত্র সদস্য এ খুনি দলের সদস্য হয়ে যাচ্ছেন কি না সে বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংসদে সংরক্ষিত আসনে নারী সদস্য নিয়োগ। হিসাব অনুযায়ী সংসদের ৬২ জন স্বতন্ত্র সদস্য বেশ কয়েকটি নারী সদস্য মনোনয়ন দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত হবেন। তবে যেহেতু তাদের কোনো নেতা নেই সেক্ষেত্রে এ সিদ্ধান্তটিও আজ তারা দলীয় ও সংসদ প্রধান শেখ হাসিনার কোর্টে ছেড়ে দিতে পারেন। সেক্ষেত্রে দ্বাদশ সংসদে ৫০টি নারী আসনের মধ্যে ৪৭টি আসনে নিজেদের প্রার্থী দিতে পারবে আওয়ামী লীগ। যারা নির্বাচিত হওয়ার পর আবার হতে যাচ্ছেন নির্বাচিত সংসদ সদস্যের সমান যোগ্যতা ও ক্ষমতাধারী। এসব কারণে আজ স্বতন্ত্র সদস্যদের সঙ্গে সংসদ নেতার বৈঠকটি রাজনৈতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান