বিনোদন প্রতিবেদক:-
বাংলাদেশের সংগীত জগতের অনন্য নাম আলম আরা মিনু। ‘এই মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’ জনপ্রিয় এ গানটি শুনলে-ই চোখের সামনে ভেসে উঠে সংগীতনক্ষত্র আলম আরা মিনুর মুখছবি। ছোটবেলায় নিজে নিজেই হারমোনিয়াম বাজিয়ে গান গাওয়ার চেষ্টা করতেন। সেই চর্চাই সংগীতাঙ্গনে একটা সময় তাকে প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে জায়গা করে দেয়। আজ ১০ জানুয়ারি জনপ্রিয় এই সংগীতশিল্পীর জন্মদিন।
তিনি একজন পেশাদার শিল্পী। কিন্তু তার পেশাদারিত্ব শুধু অ্যালবাম করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মঞ্চসহ শিল্প-সংস্কৃতির অন্য মাধ্যমগুলোতে বেশি স্বাচ্ছন্দ্যের সাথেই গান করেন মিনু। সংখ্যার চেয়ে গুণগত মানকে বেশি গুরুত্ব দেন প্রতিশ্রুতিশীল এই শিল্পী। তাইতো তার অসংখ্য গান মানুষের মুখে মুখে।
১৯৮৭ সালে বেতারের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন আলম আরা মিনু। ১৯৮৯ সালে নবম শ্রেণীতে পড়াকালীন বের হয় তার প্রথম অ্যালবাম। এরপর থেকে রেডিও, টেলিভিশন, চলচ্চিত্রে ও মঞ্চে সরব জন্মদিন উপলক্ষে বরেণ্য এই সংগীতশিল্পীকে একাওর বাংলা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল৷

