আগৈলঝাড়ায় কাঠ-বাঁশের ঝুঁকিপূর্ণ ব্রিজটি এখন এলাকাবাসীর মরণ ফাঁদ

Date:

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া,বরিশাল: আগৈলঝাড়ায় ভাঙ্গা সেতুর উপর বাঁশ-কাঠের ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন শতাধিক লোক যাতায়াত করায় যে কোন সময় এটি ভেঙ্গে পরে ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। উপজেলা সদরের কেন্দ্রীয় কালী মন্দির থেকে দক্ষিণ দিকের ওয়াপদা বেরী বাঁধে যাতায়াতের একমাত্র পথ এই বাঁশ-কাঠের ব্রিজটি।
উপজেলার গৈলা মডেল ইউনিয়নের রাহুৎপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, এই পথে অগণিত লোকজন চলাচল করলেও কবে নাগাদ এই মরণ ফাঁদের কাঠ বাঁশের ব্রিজটি পাকা সেতুতে রূপান্তরিত হবে তা তাদের অজানা। পূর্বে রামের বাজার এবং পশ্চিমে ঘোড়ারপাড় প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের পথে ব্রিজ ছাড়া এই কাঠ বাঁশের পাটাতনের ব্রিজটিই ওই এলাকার শত শত লোকজনের চলাচলের একমাত্র পথ। কাঠ-বাঁশ নষ্ট হয়ে বর্তমানে ব্রিজটি ব্যবহারে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পরেছে। লোহার রডগুলো একেবারে নড়বড়ে হয়ে পরেছে। এটি ধ্বসে পরে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। গ্রামের লোকজন স্বেচ্ছায় নিজস্ব উদ্যোগে এটি কয়েকবার মেরামত করলেও সরকারের এলজিইডি বিভাগ থেকে ব্রিজ নির্মাণ বা সংস্কারের জন্য কোন বরাদ্দ পাওয়া যায়নি।
এ ব্যপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী রাজকুমার গাইন জানান, সেতুটির বর্তমান অবস্থা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান