আগৈলঝাড়ায় উপজেলা বিএনপি সভাপতি ও স্বেচ্ছসেবক দলের আহ্বায়ক পিতা-পুত্রের পদত্যাগ

Date:

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া, বরিশাল: দলীয় পদ থেকে পদত্যাগ করলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি সভাপতি আব্দুল লতিফ মোল্লা ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুন-অর-রশিদ মোল্লা দুই পিতা-পুত্র। পদত্যাগের সত্যতা নিশ্চিত করেছেন পদত্যাগকারী দুই নেতা এবং উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সদস্য এসএম আফজাল হোসেন। উপজেলা বিএনপি দলীয় প্যাডে ৩০ জুন বরিশাল জেলা (উত্তর) বিএনপি সভাপতি বরাবরে লিখিত পদত্যাগপত্রে আগৈলঝাড়া উপজেলা বিএনপি সভাপতি আব্দুল লতিফ মোল্লা নিজের অসুস্থতা/বার্ধক্যজনিত কারণে পদত্যাগের কথা উল্লেখ করেছেন।

তবে দলের নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, গৈলা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা দীর্ঘ ৩০ বছর সভাপতির দায়িত্ব পালনকালে রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও দলের কেন্দ্রীয় নেতাদের কাছে অবমূল্যায়ন, কেন্দ্রীয় নেতাদের গ্রুপিং, দলের সাংগঠনিক বিশৃঙ্খলার কারণেই তিনি পদত্যাগ করেছেন। সুত্রটি আরও জানিয়েছে, বিএনপি সভাপতি আব্দুল লতিফ মোল্লা পদত্যাগ করায় বাস্তবিক অর্থে কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সমর্থিত গ্রুপ এখন বিধ্বস্ত হয়ে যাবে।

এদিকে আগৈলঝাড়া উপজেলা স্বেচ্চাসেবক দলের আহ্বায়কের পদসহ দলীয় সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন হারুন-অর-রশিদ মোল্লা। গত ২৫ জুন দলীয় প্যাডে তিনি উপজেলা সভাপতি বরাবরে পারিবারিক কারণে দায়িত্ব পালন করতে অপরাগতা প্রকাশ করে পদত্যাগের আবেদন করলে ২৭ জুন দলের বিএনপি সভাপতি আব্দুল লতিফ মোল্লা তার পদত্যাগপত্র অনুমোদন করেন। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পুত্র হারুন-অর-রশিদ মোল্লা পদত্যাগ করার তিন দিন পর পদত্যাগ করলেন পিতা বিএনপি সভাপতি আব্দুল লতিফ মোল্লা।

দলের উপজেলা পর্যায়ের দুই শীর্ষ নেতার পদত্যাগের ব্যাপারে উপজেলা বিএনপি’র কোন নেতাই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান