অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া,বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় চিিহ্নত বিভিন্ন স্পটসহ প্রত্যন্ত এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
এ রকম একটি অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, মাদক বিক্রির খবর পেয়ে রবিবার রাতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী জামাল বেপারী (৪০) কে সাত পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে এসআই জসীম।
গ্রেফতারকৃত জামাল উপজেলার রাজিহার ইউনিয়নেরর ভাজনা গ্রামের শামসুল হক বেপারীর ছেলে। ওই ঘটনায় রবিবার রাতেই এসআই জসীম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্র্রণ আইনে মামলা দায়ের করেছেন।
মামলা নং- ৯ (২৪-০২-২০১৯)। সোমবার সকালে গ্রেফতারকৃত জামালকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

