আগারওয়ালের ডাবল-সেঞ্চুরি; ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা

Date:

ওপেনার হিসেবে প্রথম টেস্ট খেলতে নেমেই গতকাল সেঞ্চুরি করেন ভারতের ডান-হাতি ব্যাটসম্যান রোহিত শর্মা। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটি ছিলো রোহিতের। আজ, ডাবল সেঞ্চুরি করে দ্বিতীয় দিনটি নিজের করে নিলেন উদ্বোধনী জুটিতে রোহিতের পার্টনার মায়াঙ্ক আগারওয়ালের। ৮৪ রান নিয়ে দিন শুরু করে ২১৫ রান করেছেন আগারওয়াল। ফলে ৭ উইকেটে ৫০২ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে ভারত। ভারতের রানের চাপে চাপা পড়ে দ্বিতীয় দিন শেষে ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা। দিন শেষে ২০ ওভারে ৩ উইকেটে ৩৯ রান তুলেছে তারা। ৭ উইকেট হাতে নিয়ে ৪৬৩ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা।
বিশাখাপত্নমে রোহিতের ১১৫ ও আগাওয়ালের ৮৪ রানের উপর ভর করে বৃষ্টিবি্ঘ্নিত প্রথম দিনে ৫৯ দশমিক ১ ওভারে বিনা উইকেটে ২০২ রান করেছিলো ভারত। দ্বিতীয় দিনের শুরু থেকে ব্যাট হাতে দুর্দান্ত খেলছিলেন রোহিত-আগারওয়াল। দিনের ৫৫তম বলেই সেঞ্চুরির স্বাদ নেন আগারওয়াল। পঞ্চম টেস্টের ২০৪তম বলে প্রথম সেঞ্চুরির স্বাদ নিলেন তিনি।
এরপর রোহিত স্পর্শ করেন দেড়শ রান। এতে ডাবল-সেঞ্চুরির স্বপ্ন দেখেন তিনি। কিন্তু ব্যক্তিগত ১৭৬ রানে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজার বলে স্টাম্পড হয়ে ফিরেন রোহিত। ফলে দলীয় ৩১৭ রানে ভাঙ্গে ভারতের প্রথম জুটি। ২৩টি চার ও ৬টি ছক্কায় ২৪৪ বলে ১৭৬ রান করেন রোহিত। টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি গড়লেন রোহিত-আগারওয়াল। আর ভারতের পক্ষে তৃতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড এটি।
রোহিত ফিরে যাওয়ায় ব্যাট হাতে নামার সুযোগ পান চেতেশ্বর পূজারা। কিন্তু সুবিধা করতে পারেননি তিনি। ৬ রান করে থামেন পূজারা। তবে তৃতীয় ও চতুর্থ উইকেটে বিরাট কোহলি (২০) এবং আজিঙ্কা রাহানেকে(১৫) নিয়ে দু’টি হাফ-সেঞ্চুরির জুটি গড়েন আগারওয়াল। এরমাঝেই ডাবল-সেঞ্চুরির স্বাদ নিয়েছেন তিনি। ৩৫৮তম বলে ডাবল-সেঞ্চুরিতে পৌঁছান ২৮ বছর বয়সী আগারওয়াল।
দলীয় ৪৩৫ রানে ভারতের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফিরেন আগাওয়াল। তাকে শিকার করেন দক্ষিণ আফ্রিকার অকেশনাল বোলার ডিন এলগার। ২৩টি চার ও ৬টি ছক্কায় ২১৫ রান করেন আগাওয়াল।
আগাওয়ালের পর ভারতের আরও দুই উইকেটের পতন ঘটে। হনুমা বিহারি ১০ ও উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা ২১ রান করে আউট হন। তবে ব্যাট হাতে বড় ইনিংস খেলার চেষ্টা করেছেন ছয় নম্বরে নামা রবীন্দ্র জাদেজা। ১টি ছক্কায় ৪৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন তিনি। ভারত ইনিংস ঘোষনা করায় অপরাজিত থাকতে হয় জাদেজাকে। দক্ষিণ আফ্রিকার মহারাজ ১৮৯ রানে ৩ উইকেট নেন।
দিনের শেষভাগে ইনিংস ঘোষনা করায় ২০ ওভার ব্যাট করার সুযোগ পায় দক্ষিণ আফ্রিকা। এই ২০ ওভারে তিন ব্যাটসম্যানকে হারিয়েছে প্রোটিয়ারা। ওপেনার আইডেন মার্করামকে ৫ ও তিউনিস ডি ব্রুইনাকে ৪ রানে আউট করেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। নাইটওয়াচম্যান হিসেবে চার নম্বরে ব্যাট হাতে নেমে শুন্য রানে ভারতের আরেক স্পিনার রবীন্দ্র জাদেজার বলে আউট হন ড্যান পিট।
৩ উইকেট পতনের পর দক্ষিণ আফ্রিকার ইনিংসে আরও কোন বিপদ হতে দেননি ওপেনার এলগার ও পাঁচ নম্বরে নামা তেম্বা বাভুমা। এলগার ২৭ ও বাভুমা ২ রানে অপরাজিত আছেন। অশ্বিন ২টি ও জাদেজা ১টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ৫০২/৭, ১৩৬ ওভার (আগারওয়াল ২১৫, রোহিত ১৭৬, মহারাজ ৩/১৮৯)।
দক্ষিণ আফ্রিকা : ৩৯/৩, ২০ ওভার (এলগার ২৭*, মার্করাম ৫, অশ্বিন ২/৯)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩