আগামিকাল ২০ দলের বৈঠক হবে গুলশানে

Date:

চীফ রিপোর্টারঃ গত সংসদ নির্বাচনের ধাক্কা সামলে নিতে পারছে না দলটির তৃণমূল কর্মীরা। সংগঠনের শীর্ষ নেত্রী কারাগারে রয়েছে প্রায় ১ বছর অধিক সময় ধরে। তার ধারাবাহিকতা বজায় রেখেছে পরবর্তী কোন নির্বাচনে অংশ না নেওয়ার।

উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নিয়ে তারা নিজেদের ঐক্য জানান দেওয়ার চেষ্টা করে চলেছে। যারা দলের নিয়ম ভেঙ্গে নির্বাচনে অংশ নিয়েছে তাদের শাস্তি সরূপ বহিস্কার করা হয়েছে।

এদিকে, দেশের অষ্টম বিভাগ ও ১২ তম সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচনের তফসিল পরবর্তী নির্বাচনী আমেজ বইছে গোটা শহর জুড়ে কিন্তু বিএনপি নিরুত্তাপ কেন্দ্রী সিদ্বাস্তের কারনে।

নানা সমস্যায় জর্জরিত সংগঠনটির জোটগত বৈঠকে বসবে আগামিকাল। প্রায় দুই মাস পর বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি হবে তাদের দ্বিতীয় বৈঠক।

সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রবিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান শীর্ষ খবর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

২০ দলীয় জোটের বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে জোটের অন্যতম শরিক লেবার পার্টির সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে জোটের এ বৈঠক ডাকা হয়েছে।’

এই বৈঠকে বেগম জিয়া’র মুক্তির আন্দোলন কে ত্বরান্বিত করতে ও সারাদেশে দলের কার্যক্রমকে আরো বেগবান করতেই বৈঠকে বসবেন জোট এর শীর্ষস্থানীয় নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান