আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

Date:

একাত্তর বাংলাঃ টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নেন জুবায়েরপন্থিরা। মহান সৃষ্টিকর্তার দরবারে শান্তি ও সমৃদ্ধি কামনায় ওঠে লাখ লাখ হাত। অংশ নেয়া মানুষের আশা, সব ভেদাভেদ ভুলে এগিয়ে যাবে ইসলাম প্রচারের কাজ।

এদিকে, রাত ১২টার পর ইজতেমা মাঠে ঢুকবেন সা’দপন্থীরা। সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের চারদিনের ইজতেমা।

আমিন আমিন ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগ তীর। আল্লাহর দরবারে একসঙ্গে উঠেছে লাখো হাত। অশ্রুধারায় ভাষাহীন আকুতি। ১৬০ একরের ময়দান ছাড়িয়ে এয়ারপোর্ট রোড, আবদুল্লাপুর, উত্তরা, টঙ্গী স্টেশন রোডসহ আশপাশের সব এলাকায় যে যেখানে পেরেছেন অংশ নিয়েছেন আখেরি মোনাজাতে । পাপ মোচনের প্রার্থনার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের কল্যাণ কামনা করেছেন।

৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম আখেরি মোনাজাতে অংশ নিতে ফজরের আগ থেকেই ঢাকা ও ঢাকার বাইরের মুসল্লিদের ঢল নামে। বাংলায় মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের মুরব্বি মাওলানা জোবায়ের।

একদিন বাড়িয়ে টানা চারদিন হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। মুরব্বিদের সিদ্ধান্ত অনুযায়ী সা’দপন্থীরা কাল থেকে দু’দিন ইজতেমা পালন করবেন। আর সোমবার দ্বিতীয় দফায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার কার্যক্রম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান