‘আইভীর ব্রেইনে হ্যামারেজ হয়েছে’

Date:

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ব্রেইনে হ্যামারেজ হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী। শুক্রবার তিনি আরও জানান, মেয়র এখন আউট অব ডেঞ্জার। তবে তাকে ৪-৫ দিন হাসপাতালে থাকতে হবে।

আইভীর চিকিৎসার জন্য ল্যাবএইড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তীর নেতৃত্বে ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ডা. মাহাবুব উজ্জামান, ডা. মাহবুবুর রহমান, ডা. আবদুস জাহেদ, ডা. অরুণ কুমার শর্মা এবং অ্যানেসথেসিস্ট ডা. মাহবুবুল ইসলাম।

দেড় যুগ ধরে নারায়ণগঞ্জে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করে আসা আইভী নিজেও এমবিবিএস ডিগ্রিধারী।

এর আগে, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নারায়ণগঞ্জ নগর ভবনে অসুস্থ হয়ে পড়েন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বুকে ব্যথা অনুভব করেন, রক্তচাপও কমে যায়, বমিও করেন। নগর ভবনের চিকিৎসক মেয়রের স্বাস্থ্যপরীক্ষা করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে মেয়রকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিয়ে আসা হয়। বিকেল সোয়া ৫টার দিকে তিনি ল্যাবএইডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান