আইভীকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের

Date:

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেখতে গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকাল ১০টায় ল্যাবএইড হাসপাতালে গিয়ে কাদের আইভীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ নগর ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র আইভী। তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ল্যাবএইডের সিসিইউ-১ এ চিকিৎসাধীন আছেন।

আইভীকে দেখে এসে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আইভীর সঙ্গে কথা হয়েছে। তিনি তাঁর পায়ে ইটের আঘাত লাগার কথা বলেছেন। তাঁকে এখন অনেকটা ভালোই মনে হয়েছে। চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে।

তিনি বলেন, আইভী পায়ে ইটের একটি আঘাত পেয়েছিলেন, সেটা আমাকে দেখিয়েছে। ডাক্তার বরেণ চক্রবর্তীর সঙ্গে কথা হয়েছে, তিনি জানিয়েছেন, আইভীকে কমপক্ষে চার/পাঁচ দিন হাসপাতালে থাকতে হবে।

স্টোকের কারণে ব্রেইনে সমস্যা হওয়ায় আইভীর চিকিৎসা চলছে জানিয়ে কাদের বলেন, স্বাভাবিকভাবে কোনো সমস্যা নেই।

এদিকে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে আইভীর চিকিৎসা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান