আইপিএল: মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ে শুভ সূচনা চেন্নাইয়ের

Date:

বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিংয়ে জয় দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

গতরাতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চেন্নাই ৬ উইকেটে হারিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন চেন্নাইয়ের মুস্তাফিজ।

চেন্নাইয়ের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ব্যাঙ্গালুরু। ৪ ওভারে ৩৭ রান তুলে ব্যাঙ্গালুরুকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার কোহলি ও অধিনায়ক দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিস।

এ অবস্থায় ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবারের মত মুস্তাফিজকে বোলিংয়ে আনে চেন্নাই। নিজের প্রথম ওভারে মাত্র ৪ রান দিয়ে জোড়া উইকেট তুলে নেন মুস্তাফিজ। ওভারের তৃতীয় বলে ডু-প্লেসিসকে ও শেষ বলে রজত পাতিদারকে বিদার করেন ফিজ। ডু-প্লেসিস ২৩ বলে ৩৫ ও পাতিদার খালি হাতে বিদায় নেন।

১২তম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে আবারও জোড়া উইকেট শিকার করেন মুস্তাফিজ। ২০ বলে ২১ রান করা কোহলিকে এবং ২২ বলে ১৮ রান করা অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনকে বোল্ড করেন ফিজ। এই ওভারে মাত্র ৩ রান দেন তিনি। ২ ওভার বল করে ৭ রানে ৪ উইকেটে পকেটে ভরেন ফিজ।

২১ রানের ইনিংস খেলার পথে বিশে^র ষষ্ঠ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ১২ হাজার রান পূর্ণ করেন কোহলি।

মুস্তাফিজের তোপে ৭৮ রানে ৫ উইকেট হারায় ব্যাঙ্গালুরু। তবে ষষ্ঠ উইকেটে ৫০ বলে ৯৫ রান যোগ করে ব্যাঙ্গালুরুকে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ এনে দেন অনুজ রাওয়াত ও দিনেশ কার্তিক। ৪টি চার ও ৩টি ছক্কায় রাওয়াত ২৫ বলে ৪৮ এবং ৩টি চার ও ২টি ছক্কায় কার্তিক ২৬ বলে অপরাজিত ৩৮ রান করেন।

নিজের শেষ দুই ওভারে যথাক্রমে- ৭ এবং ১৬ রান নেন মুস্তাফিজ। ম্যাচে ৪ ওভারে ২৯ রানে ৪ উইকেট নেন ফিজ। আইপিএলে এটিই সেরা বোলিং ফিগার মুস্তাফিজের। আগেরটি ছিলো ২০১৬ সালে নিজের প্রথম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট শিকার করেছিলেন ফিজ। এছাড়া চেন্নাইয়ে হয়ে অভিষেকে যৌথভাবে সেরা বোলিং ফিগারের নজিরও গড়েন বাংলাদেশের কাটার মাস্টার।

১৭৪ রানের টার্গেটে খেলতে নেমে ৮ বল বাকী রেখেই জয় তুলে নেয় চেন্নাই। দলের পক্ষে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ১৫ বলে ৩৭, শিবম দুবে ২৮ বলে অপরাজিত ৩৪, আজিঙ্কা রাহানে ১৯ বলে ২৭ এবং রবীন্দ্র জাদেজা ১৭ বলে অনবদ্য ২৫ রান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান