আঃ লীগ নেতা ওয়াজেদুল ইসলামের মৃত্যুতে সাবেক ধর্মমন্ত্রীর পরিবার সহ বিশিষ্টজন শোক জানিয়েছেন

Date:

সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা জজ কোর্ট এর বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি), ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রবীণ আইনজীবী এডভোকেট ওয়াজেদুল ইসলাম দীর্ঘ রাজনৈতিক জীবনে অভিজ্ঞতা, দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আহবায়ক ও সাধারণ সম্পাদক দায়িত্ব থাকাকালে যথাযথ ভূমিকা পালন করেছিলেন। এছাড়া তিনি ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ছিলেন।

সর্বজন শ্রদ্ধেয় দক্ষ রাজনীতিবিদ, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এডভোকেট ওয়াজেদুল ইসলাম (৮০) দূরারোগ্য ব্যাধি লিভার সিরোসিসসহ নানা রোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১ টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মরহুমের প্রথম নামাজে জানাযা সকাল ১১টায় ময়মনসিংহ জজকোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মরহুমের ২য় নামাজে জানাযা বাদ জুমা জেলা স্কুল মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ তারাকান্দা উপজেলার বিসকা চান্দপুর গ্রামের ৩য় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।

এডভোকেট ওয়াজেদুল ইসলামের মৃত্যুতে সাবেক ধর্মমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান সহ তার পরিবারের সদস্য ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত ও ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম নুরুন্নাহার শোক জানিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মোহিত উর রহমান শান্ত এক শোকবার্তায় বলেন, বাবার কৈশোরকালের বন্ধু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর সাবেক আহবায়ক, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা জজ কোর্ট এর পাবলিক প্রসিকিউটর ও প্রবীণ আইনজীবী সর্বজনশ্রদ্ধেয় ওয়াজেদুল ইসলাম চাচা ইন্তেকাল করায় আমরা মর্মাহত। আল্লাহ্ পাক চাচাকে বেহেস্ত নসিব করুন।

বেগম নুরুন্নাহার এক শোকবার্তায় বলেন, আমরা সর্বজন শ্রদ্ধেয় বিজ্ঞ আইনজীবী, অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও প্রবীণ রাজনীতিবিদকে হারিয়েছি। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

এছাড়া প্রবীণ আওয়ামী লীগ নেতা এডভোকেট ওয়াজেদুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, মনিরা সুলতানা মনি এমপি, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজজ্জামান।

এছাড়াও এডভোকেট ওয়াজেদুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আমিনুল হক শামীম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট পীযুষ কান্তি সরকার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু, এডঃ মশিউর রহমান ফারুক, মোহাম্মদ আলী জিন্নাহ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ ও সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ তাজুল ইসলাম খোকন, মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সালেমা সিদ্দিকা জেসমিন, স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডাঃ এমএ আজিজ, মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা জাসদ সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট এসএম সাদিক হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পাটির জেলা সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাংলাদেশের কমিউনিস্ট পাটির মহানগর শাখার সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট নুরুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আল হোসাইন তাজ, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, গণতান্ত্রিক আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ড. সামীউল আলম লিটন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট শিল্পপতি এম এ ওয়াহেদ, জেলা যুলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও আওয়ামী লীগ নেতা প্রদীপ ভৌমিক, জেলা যুবলীগের আহবায়ক এডভোকেট আজহারুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলনের সাধারণ সম্পাদক এডভোকেট শিব্বির আহমেদ লিটন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সভাপতি একেএম ফখরুল আলম বাপ্পী চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক সুমন ভৌমিক, ময়মনসিংহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ টেলিভিশন রিপোটার্স ইউনিটি এর সভাপত্বি বাবুল হোসেন, সাধারন সম্পাদক আনম ফারুক, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, টেলিভিশন জার্ণালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি শরীফুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক আবু সালেহ মো: মুসা, নিউজ চ্যানেল জার্ণালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ, সহ-সভাপতি রাকিবুল হাসান রুবেল, সাধারণ সম্পাদক হোসাইন শাহিদ, ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান