অসাম্প্রদায়িক দেশ গড়তে ড. রণজিৎ বিশ্বাস ছিলেন আপসহীন

Date:

বক্তারা বলেছেন , সাবেক সচিব ও লেখক ড. রণজিৎ কুমার বিশ্বাস দেশ , সমাজ এবং মানুষের জন্য অন্তর দিয়ে কাজ করে গেছেন। অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কাজে ছিলেন আপসহীন। তার অকাল মৃত্যুতে সাহিত্য-সংস্কৃতি জগতের অপূরণীয় ক্ষতি হয়েছে।
প্রয়াত ড. রণজিৎ কুমার বিশ্বাস স্বরণে বাংলা একাডেমি আয়োজিত এক স্মরণ সভায় বক্তারা এই অভিমত রাখেন। একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে গতকাল আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।
অনুষ্ঠানে ড. বিশ্বাস স্বরণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেদায়েতুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, আমি নিজে ড. রণজিৎ কুমার বিশ্বাসের ক্রিকেটবিষয়ক লেখার ভক্ত ছিলাম। তিনি কথার মধ্য দিয়ে খেলা দৃষ্টিগ্রাহ্য করে তুলতেন। তিনি রঙ্গ ও ব্যঙ্গ রচনার মধ্য দিয়ে আমাদের সমাজের অসঙ্গতি তুলে ধরেছেন।
স্বাগত বক্তব্যে হাবীবুল্লাহ সিরাজী বলেন, ড. রণজিৎ বিশ্বাস সত্তর দশকের প্রথমার্ধে লেখালেখি শুরু করেন। তিনি সমাজের বিভিন্ন অসঙ্গতিকে সরল গদ্যে উপস্থাপন করেছেন। তিনি ভাষা সচেতন মানুষ ছিলেন। বাংলা ও ইংরেজি ভাষার ব্যবহারিক শুদ্ধাশুদ্ধি নিয়ে লেখালেখি করেছেন। তাঁর লেখায় বারবার ফিরে এসেছে মুক্তিযুদ্ধের কথা।
একক বক্তৃতায় হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, যারা প্রথম ও শেষ বিবেচনায় মানুষকে মানুষ বিবেচনা করেন রণজিৎ কুমার বিশ্বাস তাঁদের জন্য লিখেছেন বলে জানিয়েছেন। এখানেই আমরা রণজিৎ বিশ্বাসের বিশেষত্ব বুঝতে পারি। মানুষের পক্ষে থাকা মানে সত্য ও সুন্দরের সঙ্গে থেকে যুদ্ধ করে যাওয়া ড. রণজিৎ সেটা কলম দিয়ে করেছেন। তিনি আমাদের ভাষা ও আচরণে শুদ্ধতার উপর জোর দিয়েছেন। তার অকাল মৃত্যু আমাদের সাহিত্য সংস্কৃতির জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান