প্রসাদ দাস : ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের রেহাই তারাপুর গ্রামে পাঁচ সন্তানের জননীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
ভূক্তভুগী নারী (ভিকটিম ৩৫) এবং ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাজায় একই গ্রামের মৃত সালাম খা’র পুত্র মোঃ আলম খা ভুক্তভুগী নারীকে দীর্ঘদিন যাবৎ কুপ্রভাব দিয়ে আসছিলো, ঘটনার দিন গত ২৭ জানুয়ারী ভুক্তভোগী নারীর স্বামী ঢাকায় অবস্থান কারার সুজুগে রাত আনুমানিক একটার সময় আলম খা কৌশলে ভুক্তভোগী নারীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করতে চায়। এসময় ধস্তাধস্তির শব্দে আশপাশের লোক এগিয়ে আসলে আলম খা কৌশলে পালিয়ে যায়।
উক্ত বিষয়টি ভিকটিম ঢাকায় অবস্থানরত স্বামীকে জানালে তার স্বামী ঢাকা থেকে বাড়িতে এসে গণ্যমাণ্য ব্যক্তিদের জানালে তারা আলম খার বিচার করতে পারবেনা জানালে গত ২৯ জানুয়ারী ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে আলম খা’কে আসামী করে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন ঘটনাটি এস আই (নিঃ) আলী আকবরকে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছেন।
এস আই আলী আকবরের সাথে এই প্রতিবেদক ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান ঘটনাটি এখনো তদন্তনাধীন আছে। তদন্ত শেষে দুষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে উক্ত ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

