প্রতিবেদক: রিফাত রাহুল খান
ছোটবেলা স্কুল জীবন থেকে বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে বাংলাদেশের সাংস্কৃতিক জগতে একজন প্রতিভাবান শিল্পী হিসেবে সকলের কাছে পরিচিতি লাভ করেছেন। রাজাপুর উপজেলার অজপাড়া গাঁয়ের মোসম্মৎ ছালমা বেগম আজকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর একজন তালিকাভুক্ত শিল্পী হয়েছেন। তাছাড়া তিনি ইউনিয়নের একজন নারী সংরক্ষিত আসনের ইউপি সদস্য হিসেবে মোসম্মৎ ছালমা বেগম যথেষ্ট সুনাম অর্জন করেছে। সামাজিক কাজকর্মের অবদানের জন্য শ্রেষ্ঠ একজন নারী জয়িতার পুরস্কার পেয়েছেন। দৈনিক একাত্তর বাংলা পত্রিকার বিনোদন প্রতিবেদক রিফাত রাহুল খাঁন এর সাক্ষাতকারে তার ক্যারিয়ারের দিক ফুটে উঠেছে –
গানের জগতে আসার শুরুটা কিভাবে?.
বাউল ছালমা :- ছোট বেলা থেকে আমি গান প্রিয় ছিলাম,এর পর আঃ রাজ্জাক নামে আমার গ্রামের হারমোনিয়ার মাস্টার, আমাকে গান শেখানোর চেষ্টা করলো তখন সফলতা পাইনি, বিয়ের পর আমার স্বামী দেখলো গানকে খুব ভালবাসি এবং পসন্দ করি তখন তিনি শিক্ষক এর মাধ্যমে শিখানো শুরু করেন, প্রথম ওস্তাদ, আঃ রাজ্জাক,দ্বিতীয় ওস্তাদ, আসলাম হোসেন মৃধা, তৃতীয় ওস্তাদ সিরাজুল ইসলাম,বর্তমানে জনাব আসরাফ উদাস স্যার আমি আসরাফ উদাস স্যারের ছাত্রী।
মিডিয়াতে কাজ করতে পরিবারের সহযোগীতা কেমন পেয়েছেন?
বাউল ছালমা :- ২. শুরুতে আমি বাবার পরিবার থেকে কোন সাপোর্ট পাইনি কারন, মা বাবা তারা কখন গান পসন্দ করেননি, স্বামীর বাড়ি আসার পর স্বামী সব সময় আমাকে সাপোর্ট দিয়ে আসছেন।
আপনি কোন ধরনের গান করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?
বাউল ছালমা :- ৩. আমি বাউল গান, জহিরগীতি,লালনগীতি, ফোক গান,পল্লীগীতি, মুলত আমি তিন শত মৌলিক জহিরগীতি গান করেছি,এক কথায় লোকগীতি।
সম্প্রতি বিটিভিতে তালিকাভূক্ত শিল্পী হয়েছেন। অনুভূতি কেমন?
বাউল ছালমা :- ৪. আমার জীবনে একটি সপ্ন ছিলো বিটিভিতে ও বেতারে গান করবো, আল্লাহ অশেষ রহমতে আল্লাহ আমার স্বপ্ন পূরণ করেছেন, লক্ষকোটি শুকরিয়া আল্লাহর দরবারে।
আপনি সংগীতশিল্পী ছাড়াও একজন ইউপি সদস্য। কোন পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন
বাউল ছালমা – ৫. আমি যখন শিল্পী পরিচয় দিই তখন আমার নিজের কাছে অনেক অনেক ভাল লাগে,শিল্পী পরিচয় আমি দিই এটাই স্বাচ্ছন্দ্যবোধ মনে করি।
গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি
বাউল ছালমা :-৬. আমি চাই বাংলার লোক সাহিত্য বেঁচে থাকুক মানুষের হৃদয়ে, গান মানুষের মনের কথা বলে, গানের মাধ্যমে ভিবিন্ন রকমের ভাল মেসেজগুলো মানুষ পাক, যেমন সর্তকতা, আল্লাহ নবীর সান, এক কথায় যে গানে কিছু শেখার আছে সেই গান গুলো বিভিন্ন চ্যানেলে গাওয়ার অনেক স্বপ্ন।

