বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেলেন সিরাজ

Date:

চীফ রিপোর্টারঃ বগুড়া ৬ আসনটি দীর্ঘদিন যাবৎ বিএনপির দলীয় আসন হিসেবে চিহিৃত হয়ে আসছিলো। কিন্তু গেলো ২০১৪ সালে ৫ জানুয়ারীতে বিএনপি নির্বাচনে না গেলে এ আসনে ভিন্ন দলীয় সাংসদ রাজত্ব করে।

এ আসনটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনীয় আসন। তিনি একাধিকবার এ আসন হতে নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে।

সূত্রমতে, বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির জেলা কমিটির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে ফোন করে তাকে চূড়ান্ত মনোনয়নপত্র নেয়ার জন্য বলা হয়েছে।

মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জিএম সিরাজ বলেন, গুলশান কার্যালয়ে থেকে ফোন করে তাকে চূড়ান্ত মনোনয়নপত্র নেয়ার জন্য বলা হয়েছে।

দু’একদিনের মধ্যে দলীয় মনোনয়ন নিতে তিনি ঢাকায় যাবেন। তিনি আরও বলেন, নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি আছে। আশা করছি ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে সিরাজ ছাড়াও দলীয় মনোনয়ন ফরম জমা দেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা। বাছাই শেষে সোমবার মাহবুবরের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। তবে সিরাজ ও বাদশার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে জয়লাভ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্ধারিত সময়ে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ না নেয়ায় আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ৮ মে বগুড়া-৬ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ৩ জুন প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ ৪ জুন এবং ২৪ জুন ভোট অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান