কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে সরাসরি কৃষকদের কাছ থেকে চলতি মৌসুমে বোরো ধান ক্রয় করা শুরু হয়েছে। গত সোমবার (২৭ মে) দুপুরে শহরের পূর্ব তারাপাশা এলাকার সদর খাদ্যগুদামে (এলএসডি) আনুষ্ঠানিকভাবে বোরো ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহদী হাসান।
এ সময় উপজেলা কৃষি অফিসার দিলরুবা ইয়াসমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন, খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা আশরাফ আলী, বৌলাই ইউপি চেয়ারম্যান মো. আওলাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ধান বিক্রয় করতে আসা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের কৃষকদের ধানের নমুনা পরীক্ষা করা হয়।
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহদী হাসান জানান, চলতি বোরো ধান মৌসুমে কিশোরগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত ২৬ টাকা কেজি দরে ২৬৩ মেট্রিক টন বোরো ধান সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে। এর মধ্যে কিশোরগঞ্জ পৌরসভা এলাকার কৃষকদের কাছ থেকে ২১ মেট্রিক টন এবং প্রতি ইউনিয়ন থেকে ২২ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।
এ জন্যে মাঠ পর্যায়ে যাচাইয়ের মাধ্যমে ইউনিয়নভিত্তিক কৃষকদের তালিকা তৈরি করা হয়েছে। একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি ও সর্বোচ্চ এক মেট্রিক টন ধান বিক্রয় করতে পারবেন। ধান বিক্রয়ের মূল্য কৃষকের ব্যাংক একাউন্টে জমা হবে। এই কার্যক্রম মনিটরিং করার জন্য একজন সরকারী অফিসারকে খাদ্যগুদামে সমন্বয়ের দায়িত্ব দেয়া হয়েছে
কিশোরগঞ্জ সদর উপজেলায় কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু
Date:

