বাবু চৌধুরীঃ বাংলাদেশ মটর শ্রমিক লীগ শ্রীপুর পৌরসভা শাখা’র নতুন আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ মটর শ্রমিক লীগ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মটর শ্রমিক লীগকে সারা দেশে কমিটি গঠন করে ৭১ এর চেতনা বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।
বাংলাদেশ মটর শ্রমিক লীগ শ্রীপুর পৌরসভা শাখার আহবায়ক মোঃ ফারুক আহমেদ ও মোঃ শাকিল আহমেদ ইমরান কে সদস্য সচিব ঘোষনা করে ৩১ বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ কালু শেখ ও সাধারন সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বিকেলে এ তথ্য জানানো হয়েছে।

