স্টাফ রিপোর্টারঃ বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বেগম জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির যৌথ সিদ্ধান্তে দল পরিচালিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, যারা বিএনপিকে ভয় পায় তারা এ নিয়ে উল্টাপাল্টা কথা বলছে।
শুক্রবার (১৭ মে) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি সংগঠিত হওয়ার জন্য প্রক্রিয়া চালাচ্ছেন। বিএনপি পুনরায় সংগঠিত হয়ে ঘুরে দাঁড়াবে এবং এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

