ভর্তুকি দিয়ে বেশি দামে চাল কিনে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করুন : মোহাম্মদ নাসিম

Date:

একাত্তর বাংলাঃ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম প্রয়োজনে ভর্তুকি দিয়ে বেশি দামে চাল কিনে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘সরকার ভর্তুকি দিয়ে সার ও বীজ কম মূল্যে কৃষকদের মাঝে সরবরাহ করছে। কিন্তু এখন ধান উৎপাদনে কৃষকের মজুরি খরচ অনেক বেশি। তাছাড়া মধ্যসত্ত্বভোগীরা ধানের মূল্যের সুবিধা বেশি ভোগ করছে। তাই কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য অর্থমন্ত্রীকে বলবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে কৃষিমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও কৃষকদের ধান বেশি দামে কেনার ব্যবস্থা করুন। ’

মোহাম্মদ নাসিম আজ বৃহষ্পতিবার বিকেলে রাজধানীর একটি রেস্টুরেন্টে গণআজাদী লীগ আয়োজিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদারের সভাপতিত্বে সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি জেপির সভাপতিমন্ডলীর সদস্য এজাজ আহমেদ মুক্ত, গণতন্ত্রী পার্টির সভাপতিমন্ডলীর সদস্য ডা. ওয়াজেদুল ইসলাম খান, ন্যাপ নেতা ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘বাংলাদেশ কৃষক প্রধান ও কৃষি নির্ভর দেশ। যখন দেখি কৃষকরা ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় তখন কষ্ট লাগে। তাই অর্থমন্ত্রীর প্রতি আহবান জানাবো প্রধানমন্ত্রীর সাথে কথা বলে, কৃষিমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর সাথে বৈঠক করে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও কৃষকদের ধান বেশি দামে কেনার ব্যবস্থা করুন। কৃষকদের কাছ থেকে আরো বেশি দামে ধান কিনুন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, সেদিন দূর্জয়ের প্রতীক হিসাবে শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন। শেখ হাসিনা অনেক লড়াই সংগ্রাম করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান