একাত্তর বাংলাঃ মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক পানিতে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন একজন।
বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় এলাকায় এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, ঢাকা থেকে রং বোঝাই একটি ট্রাক আরিচার দিকে যাচ্ছিল। এটি ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের রেলিং ভেঙ্গে পানিতে পড়ে যায়।
এ সময় ট্রাক চালকের সহকারী বের হয়ে আসতে পারলেও চালক ও ট্রান্সপোর্টের পরিচালক দীলিপ লাল রায় নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীলিপ রায়ের লাশ উদ্ধার উদ্ধার করলেও চালকের কোন খোঁজ পাওয়া যায়নি।

