চীফ রিপোর্টারঃ ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে কোতোয়ালী মডেল থানার সফল ওসি মাহমুদুল ইসলাম এর তত্বাবধানে ১নং ফাড়ি ইনচার্জ চাঁদ মিয়া ও এস.আই ফারুক ময়মনসিংহ মহানগরীর প্রানকেন্দ্র গাঙ্গিনারপাড়স্থ মার্কেট গুলোতে জনসাধারণকে নিরাপত্তা সচেতনার জন্য হ্যান্ডবিল বিতরণ করেন।
উক্ত নিরাপত্তা ও সচেতনতামূলক হ্যান্ডবিলে যা আছে তা হলো;
১। নিরাপত্ত টিপস।
২। পবিত্র রমজান মাসে বিশেষ নিরাপত্তার প্রতি সজাগ থাকুন।
৩। মার্কেট ও শপিংমলের নিরাপত্তায় সজাগ থাকুন।
৪। বাসা/বাড়ি নিরাপত্তায়।
৫। রাস্তা/যাত্রাপথে নিরাপত্তা।
রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তা নিয়ে আবার এলো মাহে রমজান। আত্মসংযম, আত্মশুদ্ধি ও ধর্মীয় মুল্যবোধ চর্চার পাশাপাশি মানবিক চেতনায় উম্মেশ ঘটিয়ে আসুন আমরা সর্বোচ্চ নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্বে পালনে নিজেকে নিবদন করি । শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির মন্ত্রে দীক্ষিত পুলিশের প্রতিটি সদস্যদের আত্মনিবেদন ও জনগণেন সম্মিলিত যৌথ প্রয়াসে শান্তি ও স্থিতিশীলতা বিরাজমান থাকুক। কল্যাণ, সহনশীলতা, মঙ্গল ও বিশ্বজনীন মমতায় মহিমান্বিত হোক আমাদের সকলের সম্প্রীতির বন্ধন।
মো: শাহ আবিদ হোসেন (বিপিএম (বার), পুলিশ সুপার, ময়মনসিংহ।

