চীফ রিপোর্টারঃ ময়মনসিংহ ডিবি’র পৃথক অভিযানে ৮১৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার হয়েছে মোট ৮ জন অপরাধী ।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় যে, জেলা গোয়েন্দা অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) এর নির্দেশ মোতাবেক অদ্য ১১/০৫/১৯ ইং তারিখ এস.আই হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ পাগলা থানা এলাকায় অভিযান পরিচালনা করে পাগলা থানাধীন চাকু বিডি পাড়া এলাকা হতে ১৪৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ একলাছ (২৮), মোঃ সেলিম (৩০) কে আটক করে।
পৃথক অভিযানের অংশ হিসেবে একই তারিখ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন বাকৃবি শেষ মোড় হতে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ মোঃ নূরুল ইসলাম রানা (৩৪) কে আটক করে।
এছাড়া অপর এক অভিযানে, এস.আই আঃ জলিল সংগীয় অফিসার ফোর্সসহ পাগলা থানা এলাকায় অভিযান পরিচালনা করে পাগলা থানাধীন গয়েশপুর হতে ১১/০৫/১৯ ইং তারিখ ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ কিশোর অপরাধী মোঃ হৃদয় (১৫), জাহিদুল ইসলাম টুটুল (১৭) কে আটক করতে সক্ষম হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী থানাধীন পরানগঞ্জ হতে ০২ (দুই) গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ জামির (২৪) ও এস.আই মোঃ আলাউদ্দিন কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন দিঘারাকান্দা হতে ১১/০৫/১৯ ইং তারিখ ২৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী হাবিবুল্লাহ (২২), মোঃ দ্বীন ইসলাম (২২) গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার বরাত দিয়ে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

