কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ ম্যাজিস্ট্রেসির উদ্যোগে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মিয়া মোঃ ফেরদৌস, সাধারণ সম্পাদক সহিদুল আলম শহীদ, পিপি শাহ আজিজুল হক, স্পেশাল পিপি (১) এম.এ আফজল, স্পেশাল পিপি (২) আতাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম সোপান, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ রাজিয়া সুলতানা, সহকারী পরিচালক ডাঃ রমজান মাহমুদ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বক্কর সিদ্দিক, কটিয়াদী থানার অফিসার ইনচার্জ আবু শামা মোঃ ইকবাল হায়াত, করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম প্রমুখ। সভায় বিচার বিভাগীয় সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এতে সাক্ষীর নিরাপত্তাসহ উপস্থিতি করণ, হাসপাতালে দ্রুত ছাড়পত্র প্রদানসহ ডাক্তারী সনদপত্র প্রদান, পোস্ট মোর্টেম রিপোর্ট ও অন্যান্য রিপোর্ট দ্রুত পৌঁছানোর জন্য আলোচনা ও সিদ্ধান্ত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ওবায়দা বেগম।

