কিশোরগঞ্জ প্রতিনিধি: চলন্ত বাসে নার্স শাহীনূর আক্তার তানিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সামাজিক আন্দোলন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে আখড়া বাজার ব্রীজ সংলগ্ন মুক্ত মঞ্চে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সামাজিক আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাড. অশোক সরকার, সাধারণ সম্পাদক এনামুল হক মাস্টার, এ্যাড. মোজাম্মেল হক খান রতন, হাবিবুর রহমান মুক্তু, প্রকৌশলী আনিসুর রহমান, খসরুজ্জামান রবিন, হাবিবুর রহমান, উবায়দুল্লাহ, রিয়াদ, রতন বর্মন, মহিতোষ দাস, মোঃ হাফিজ প্রমুখ।
এদিকে তানিয়াকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) সভাপতি এ্যাড. নজরুল ইসলাম নুরু ও সাধারণ সম্পাদক এ্যাড. রাকিব হাসান অবিলম্বে আসামীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবী করেন।
মানববন্ধনে বক্তাগণ আসামীগণের বিরুদ্ধে দ্রুত অভিযোগপত্র দাখিল ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

