বাংলা বর্ষবরণের ভোর থেকে বিকাল পর্যন্ত ছিল আলোকজ্জ্বল

Date:

একাত্তর বাংলাঃ গত কদিনের রোদ-মেঘ-ঝড়বৃষ্টিময় মিশ্র আবহাওয়ার দেখা মেলেনি বৈশাখের প্রথম দিনে। ফলে বাংলা বর্ষবরণের ভোর থেকে বিকাল পর্যন্ত ছিল আলোকজ্জ্বল। আবহাওয়া অনুকূলে থাকায় বর্ষবরণে রাজধানীতে ঢল নামে মানুষের।

বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা, সংসদ ভবন এলাকা লোকরণ্যে পরিণত হয়। বিকাল গড়াতেই প্রশাসনের নির্দেশনা অনুযায়ী উৎসবস্থল ত্যাগ করা শুরু করে রাজধানীবাসী।

রবিবার ভোরে শুরু হয় বৈশাখ উদযাপন। এরপর ছিল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। তারপর নানান আয়োজনে রাজধানীবাসী উদযাপন করে বর্ষবরণ। বিকাল পাঁচটার দিকে রমনা ও ঢাবি এলাকা থেকে দর্শনার্থীদের চলে যাওয়ার নির্দেশ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিকাল চারটা ২৪ মিনিটে রমনা পার্ক কর্তৃপক্ষের ঘোষণায় বলা হয়, ‘রমনা পার্কে সবধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, পার্কে আসা দর্শনার্থীদের বিকেল ৫টার থেকে বেরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।’

অন্যদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাবি কর্তৃপক্ষও মাইকিং করে একই ধরনের ঘোষণা দেয়। এরপর সাধারণ দর্শনার্থীরা উৎসবস্থল ত্যাগ করতে শুরু করে।

এদিকে নতুন বছরের প্রথম দিনের আবহাওয়া সূর্যের আলোয় উজ্জ্বল। ফলে তাপও ছিল যথেষ্ট। তবে গরম বাগড়া দিতে পারেনি উৎসব উদযাপনে। আগে থেকেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আর কঠোর নজরদারির কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান