কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাঙ্গা গ্রামের বাড়ীতে জানাযা শেষে ফায়ার কর্মী সোহেল রানার দাফন সম্পন্ন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাশবাহী গাড়ীতে করে নিহত সোহেল রানার মরদেহ পৌছে। স্থানীয় চৌগাংগা ফাজিল মাদ্রাসা মাঠে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ দুলাল মিয়া, কিশোরগঞ্জ জেলা উপ সহকারী পরিচালক মোঃ মনিরুজ্জামান, সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ রাজধর মিয়া, ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান সহ অসংখ্য লোকজন।
উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য সিংগাপুরে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে সোমবার (৮ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ১৭ মিনিট) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এদিন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ল্যাডারে (উঁচু মই) উঠে আগুন নেভানো ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কাজ করছিলেন।

