একাত্তর বাংলাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে জাতীয় বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এই সভা হয়। জাতির পিতার জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় এবং সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে গত ১৪ ফেব্রুয়ারি সরকার দুটি কমিটি গঠন করে দেয়।
আগামী ১৭ মার্চ ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত বছরব্যাপী উৎসবমুখর পরিবেশে জন্মশতবার্ষিকী পালন করার লক্ষ্যে সভায় কমিটির সদস্যরা দিক নির্দেশনা দেন।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম।

