চীফ রিপোর্টারঃ ময়মনসিংহ ডিবি’র পৃথক অভিযানে সদর থানার বয়রা হতে ৭ জুয়ারি এবং গৌরীপুর উপজেলা বাসস্ট্যান্ড হতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোট গ্রেফতার ৮ জন।
জেলা গোয়েন্দা সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা গোয়েন্দা অফিসার ইনচার্জ শাহ আবিদ কামাল আকন্দ এর নির্দেশক্রমে কোতুয়ালী থানা এলাকাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে নেতৃত্ব দেয় এস.আই আজিজুল হক । এ সময় তার সাথে সংগীয় ফোর্স এর সদস্যবৃন্দ অভিযানে অংশ নেয়।
সূত্রমতে, গোপন সংবাদের প্রেক্ষিতে ০৮/০৪/১৯ ইং তারিখে সদর থানা এলাকার বয়ড়া হতে ১২৪০/-টাকা এবং ১০৪ টি তাস সহ জুয়ারী মোঃ আশরাফুল ইসলাম,মোঃ বিপ্লব, মোঃ শাহাব উদ্দিন(৪৮), মোঃ রুবেল,মোঃ উবাইদুর, মোঃ তারা মিয়া, মোঃ বাবুল মিয়া কে আটক করে জেলা গোয়েন্দা শাখার সদস্য’রা।
এছাড়াও ০৮/০৪/১৯ ইং তারিখে অপর এক অভিযানে এস.আই আজিজুল হক সংগীয় ফোর্সসহ সদর থানাধীন গৌরীপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ মনোয়ার সাদাত সরকার কে গৌরপুর নতুন বাসষ্ট্যান্ড হতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করতে সক্ষম হয়।
আটককৃত সাদাত সরকার গৌরীপুর উপজেলা’র খান্দার এলকার নিবাসী মৃত সাদি আব্বাস এর সন্তান।

