একাত্তর বাংলাঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিআইডাব্লিউটিএ’র নতুন চেয়ারম্যান কমডর মোঃ মাহাবুবুল ইসলাম।
সোমবার (০৮ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুস্পমাণ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি।
পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় তার সাথে বিআইডাব্লিউটিএ’র পরিচালক আব্দুল আওয়াল উপস্থিত ছিলেন।

