কিশোরগঞ্জ প্রতিনিধি: মাদক বিরোধী অভিযানে ভৈরবে মা-ছেলেসহ ১৭৪ পিচ ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার ভৈরব পৌরসভার আমলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভোলা মিয়ার স্ত্রী রাবিয়া বেগম (৪০), তার ছেলে মোঃ রাসেল মিয়া (২২), একই এলাকার মৃত মালু মিয়ার পুত্র চাঁন মিয়া (৬০) ও কামাল মিয়ার পুত্র বাবু মিয়া (১৯) কে ১৭৪ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ৩ হাজার ৪৯০ টাকাসহ আটক করে।
এ ব্যাপারে ভৈরব মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে বাজিতপুরে পুলিশ অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাবারকান্দি গ্রামে অভিযান চালিয়ে ফরিদ উদ্দিনের পুত্র ফুয়াদ আহম্মেদ (২২) ও হালিমপুর গ্রামের এনামুল হকের পুত্র মোহন মিয়া (২৮) কে ৩০ পিচ ইয়াবাসহ আটক করে।
তাদের বিরুদ্ধে বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

