একাত্তর বাংলাঃ কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে ৮ জনকে হত্যা মামলায় বেগম জিয়ার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
রোববার (৭ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
গত ৩১ মার্চ এ মামলায় বেগম জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। যদিও গত ৬ মার্চ বেগম জিয়াকে ছয় মাসের জামিন দেয়া হয়েছিল।
২০১৫ সালের ২ ফেব্রুয়ারি রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলা হয়। এতে আটজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান ও আহন হন ২৭ জন।
এ ঘটনায় ঘটনার ৫৬ বিএনপি ও জামায়াতের নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করে পুলিশ। বেগম জিয়াকে করা হয় হুকুমের আসামি। মুক্তি পেতে হলে এই মামলাসহ বেগম জিয়াকে আরো তিন মামলায় জামিন নিতে হবে।

