একাত্তর বাংলাঃ মদ পানের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন রুয়েটের আরো এক শিক্ষার্থী।
প্রক্টর জানান,শনিবার রাতে নগরীর মুন্নাফের মোড় এলাকার একটি ছাত্রাবাসে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় সহপাঠিরা তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
রোববার (৭ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।
চিকিৎসাধীন রয়েছেন রুয়েটের আরো এক শিক্ষার্থী। নিহত মহতাসিম রাফিদ আইন বিভাগের ৩য় বর্ষের ও তুর্য রায় অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ছাত্র বলে নিশ্চিত করেছেন প্রক্টর। তাদের বাড়ি খুলনা ও নীলফামারী জেলায়।
এদিকে, অতিরিক্ত মদ পান করায় পাবনার রূপপুর প্রকল্পের এক রুশ প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

