কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে গাইটাল আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহদী হাসান, বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল ওয়াহাব বাদল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার প্রমুখ।
আগামী ১১ এপ্রিল পর্যন্ত জেলায় ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুদের কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে।

