তরমুজের আগুন মুল্য, বিপাকে ক্রেতা

Date:

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে মৌসুমী ফল তরমুজের আগুন মুল্যও কারনে বিপাকে পড়েছেন সাধারন ক্রেতারা। জেলার হাট বাজার গুলোতে মৌসুমি ফল তরমুজ আসতে শুরু করেছে অনেক আগেই। তবে পাইকারি বাজারে দামের প্রভাব পড়লেও খুচরা বাজারে তরমুজের দামের কোন প্রভাব পড়েনি। ফলে বেশি দাম দিয়েই ভোক্তা ক্রেতারা তরমুজ কিনতে বাধ্য হচ্ছে।

বাজারে একাট ভাল তরমুজ আড়াই’শ থেকে ৩’শ টাকায় বিক্রি হচ্ছে। একাধিক তরমুজ ব্যবসায়ি জানান, ঝিনাইদহে অন্যান্য ফসল হওয়ায় কৃষকরা তরমুজ আবাদ করেন না। তাই বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম। তাই বেশি দামে তরমুজ কিনতে হচ্ছে। বিভিন্ন জেলা থেকে তরমুজ কিনে পরিবহন খরচ অনেক বেশি।

ঝিনাইদহ শহরের তরমুজ ব্যবসায়ি আক্তার হোসেন ও বাবু জানান, ঝিনাইদহের হাট বাজার গুলোতে যে সকল তরমুজ বিক্রি হয় তা বরিশাল, পটুয়াখালি, ভোলার চরফ্যাশন, চরকাজী, লালমোহলসহ দেশের বিভিন্ন স্থান থেকে আমদানি করে আনতে হয়।

ওই অঞ্চলে প্রধানত বিটফ্যামিলি, জাম্বু, জাজগা, ড্রাগন, ওয়াল্ডিকুইন জাতের তরমুজ আবাদ করেন।

তরমুজ ব্যবসায়ি আশরাফ হোসেন ও রমজান জানান, চলতি মোসুমে কৃষকের তরমুজ ক্ষেতেই নষ্ট হয়ে গেছে। তাই বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম।

ফলে বেশি টাকা দিয়েই তরমুজ কিনতে হচ্ছে। একই সাথে পরিবহন খরচও এবার বেশি। তাই তরমুজের দাম খুব একটা কমবেনা বলে তিনি জানান।

কোটচাঁদপুর বলুহর বাস স্টান্ডের ব্যবসায়ি জাহাঙ্গির হোসেন জানান, তরমুজ সাধারনত ৮/১০’হাজার টাকা প্রতি’শ তরমুজ কিনতে হচ্ছে। আর ভাল তরমুজের দাম ১৬/১৭ হাজার টাকা’শ কিনতে হবে।

এছাড়া বর্তমানে বিভিন্ন অজুহাতে বরিশাল থেকে ট্রাক ভাড়া ১৮/২০ হাজার টাকা নিচ্ছে। এবছর পরিবহন খরচ বহুগুনে বেড়ে গেছে। তাছাড়া আনতে কিছু তরমুজ নষ্ট হয়ে যায় এবং খরচ বাদে কিছু টাকা লাভে বিক্রি করতে হয়। যে কারনে কমদামে তরমুজ বিক্রি করা সম্ভব হচ্ছেনা। তরমুজ ক্রেতা আমজাদ হোসেন বলেন, মৌসুমি ফল বেশি দাম হলেও বাড়ির সদস্যদের একটু কিনতে হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান