বিশ্বকাপে পাকিস্তানের প্রাথমিক দল ঘোষণা

Date:

একাত্তর বাংলাঃ আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান। এখান থেকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে গড়া হবে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড।

চূড়ান্ত তালিকায় ঘোষণা করা হবে আগামী ১৮ এপ্রিল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ জায়গা হলেও বিশ্বকাপের স্কোয়াডে নেই অভিজ্ঞ ব্যাটসম্যান ওমর আকমল। এছাড়া ওপেনার আহমেদ শেহজাদ এবং পেসার ওয়াহাব রিয়াজকেও রাখা হয়নি প্রাথমিক দলে।

দলে এরিমধ্যে চারজন ওপেনার থাকায় অনিয়মিত আহমেদ শেহজাদের জায়গা হয়নি। ওয়াহাব রিয়াজ সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন দুই বছর আগে। আর ওমর আকমলের বাদ পড়ার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, শৃঙ্খলতাজনিত বিষয়টিকে।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে বিশ্রামে থাকা ছয় ক্রিকেটারকে ফেরানো হয়ে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে।

চূড়ান্ত দলে জায়গা পেতে আগামী ১৫ ও ১৬ এপ্রিল দেশটির জাতীয় ক্রিকেট একাডেমিতে ফিটনেস পরীক্ষা দিতে হবে।

বিশ্বকাপের আগে ১১টি ওয়ানডে এবং ২টি টি-২০ খেলবে পাকিস্তান। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একটি টি-টোয়েন্টি খেলবে সরফরাজ আহমেদরা। এরপর কাউন্টি দলগুলোর বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ ও একটি টি-টোয়েন্টি খেলবে।

৩১ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে ২৪ মে আফগানিস্তান ও ২৬ মে বাংলাদেশের বিপক্ষে দুইটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান।

পাকিস্তানের প্রাথমিক স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক), আবিদ আলি, আসিফ আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফাখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, জুনায়েদ খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান,  মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, শোয়েব মালিক, উসমান খান শিনওয়ারি এবং ইয়াসির শাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান