কিশোরগঞ্জ প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশু পরিবার বালিকায় গিয়ে শেষ হয়।
পরে সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। বক্তব্য রাখেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আসাদ উল্লাহ, গণতন্ত্রী পার্টির সভাপতি এ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বিলকিছ বেগম, সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, কিশোরগঞ্জ বহুমুখী সমবায় সমিতির সভাপতি হুমায়ুন কবীর, মাদক বিরোধী সংগঠন কিশোরগঞ্জের সভাপতি শাহজাহান, জেলা পাবলিক হেলথ নার্সিং অফিসার ফরিদা ইয়াসমিন, সুইড প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজওয়ানা চৌধুরী প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

