চীফ রিপোর্টারঃ অটিজম আক্রান্তরা সমাজের বোঝা নয়। আক্রান্ত ব্যাক্তিরা বোঝা নয় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
অটিজম আক্রান্তদের সুপ্ত প্রতিভা বিকাশে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সমাজের প্রতিটি মানুষকে সহানুভূতি নিয়ে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ।
এ সময় শেখ হাসিনা দেশের প্রতিটি বিভাগে অটিজম আক্রান্তদের জন্য পরিচর্যা কেন্দ্র করার ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিবন্ধীদের পড়াশোনার জন্য ব্যবস্থা গ্রহণ করেছিলেন। প্রতিবন্ধীরা যেন অন্যান্যদের মতই স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারে সেজন্য তিনি পদক্ষেপ নিয়েছিলেন।
তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের নিয়ে যেন তাদের অভিভাবকদের কোনো দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ নিয়েছি। এ লক্ষ্যেই নিরলস কাজ করে চলেছে বর্তমান আওয়ামীলীগ সরকার।

