চীফ রিপোর্টারঃ দেশের অষ্টম বিভাগ হিসেবে যাত্রা শুরুর পর ১২তম সিটি করপোরেশন হয়েছে ময়মনসিংহ। গেজেট প্রকাশ ও প্রশাসক নিয়োগের পর অপেক্ষা ছিলো নতুন সিটিতে প্রথম ভোটের উৎসব। সেই কাংখিত ভোটের দিনক্ষণ নির্ধারিত হয়েছে আগামী ৫ মে।
এই নির্বাচনকে ঘিরে জোরদার হচ্ছে জনপ্রত্যাশা। বিএনপি না এলেও প্রথম ভোট প্রতিযোগিতাপূর্ন হবে ।
নয়া সিটিতে নয়া মেয়র। কৃষ্টি সভ্যতায় পীঠস্থান এই ময়মনসিংহ। মলুয়া-মহুয়া আর মৈমনসিংহ গীতিকার লোক ঐতিহ্যের পটভূমি এবং জমিদারি পরগনা সম্বলিত ঐতিহ্যের অংশ দেশের প্রাচীনতম শহর।
আবহমান কাল ধরেই ময়মনসিংহের মানুষ ঐতিহ্যগতভাবেই রাজনৈতিক সচেতন, শিক্ষার নগরী ময়মনসিংহকে সংস্কৃতি সম্মৃদ্ধ জনপদ বলে অভিহিত করেন কেউ কেউ। এখানকার মানুষেরা ভাষা আন্দোলন হতে শুরু করে গণঅভ্যূত্থান ও মুক্তিযুদ্ধে ইতিহাসের গর্বিত অংশীদারীত্ব।
আগামী ৫ মে হবে এই নির্বাচনের ভোট। তফসিল ঘোষণার পর থেকেই এই শহরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা, ভোটের নানা হিসাব-নিকাশ।
ময়মনসিংহ জেলা নির্বাচন অফিস সূত্র জানা যায়, ২১টি ওয়ার্ডের পাশাপাশি নতুন ১২টিসহ মোট ৩৩ টি ওয়ার্ডে ভোটার ২ লাখ ৯৬ হাজার ৯৩৬। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ৪৫৭ এবং নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৪৭৯।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়ে উপজেলা নির্বাচনের পর ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচন থেকেও দূরে থাকছে বিএনপি।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকার ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করেছে। এ সরকারের আমলেই ময়মনসিংহ বিভাগ হয়েছে। বলা বাহুল্য যে, সুবিধাজনক অবস্থানে থাকবে আওয়ামী লীগ দলীয় প্রার্থী।

