ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই

Date:

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ কুষ্টিয়ার কামারখালী এলাকার ইজিবাইক ড্রাইভারকে, রিজার্ভ ভাড়ায় নিয়ে খুন করে শৈলকুপার শেখপাড়া এলাকায় যাত্রীবেশী দুই খুনি। ১৫ মাসে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলো ঝিনাইদহ পিবিআই।

নিহত হওয়ার ১৫ মাস পর চাঞ্চল্যকর সেলিম হত্যার মোটিভ ও ক্লু উদ্ধার করেছে ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মোটিভ ও ক্লু উদ্ধারের পাশাপাশি খুনি চক্রের এক সদস্যকেও গ্রেফতার করেছে পিবিআই। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার আবু আশ্রাফ।

এ সময় পরিদর্শক (প্রশাসন) আব্দুর রব ও মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আমির আব্বাস উপস্থিত ছিলেন। পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, শৈলকুপার শেখপাড়া এলাকায় ইজিবাইক চালাতে এসে খুন হয় কুষ্টিয়ার কামারখালী থানার কুলশীবাসা গ্রামের বাসিন্দা সেলিম।

তিনি ওই গ্রামের জোয়াদ আলীর একমাত্র ছেলে। যাত্রীবেশী দুই খুনি ইজিবাইক ছিনতাই করতে সেলিমকে হত্যার পর তার লাশ শৈলকুপা উপজেলার ত্রীবেনি গ্রামের একটি খালে ফেলে রাখে।

এ বিষয়ে মামলা হলে শৈলকুপা থানার এসআই ব্রজেন ঘোষ হত্যার মোটিভ ও ক্লু উদ্ধার করতে ব্যার্থ হয়। এরপর মামলাটি স্বউদ্যোগে তদন্তের জন্য গ্রহন করে ঝিনাইদহ পিবিআই। মামলার তৃতীয় তদন্ত কর্মকর্তা হিসেবে আমির আব্বাস প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে নিহত সেলিমের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে।

এই মোবাইল উদ্ধারের পরই ঘাতক চক্রকে খুজে পায় পিবিআই। ধরা পড়ে এই চক্রের প্রধান শৈলকুপার ত্রীবেনি গ্রামের কারিগর পাড়ার মতিয়ার রহমানের ছেলে আশরাফুল। গ্রেফতারকৃত আশরাফুল সেলিম হত্যার পুরো ঘটনা আদালতে স্বীকার করে জবানবন্দি দেয়।

পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, এভাবেই ক্লু লেস একটি হত্যা মামলার রহস্য উন্মোচনের পাশাপাশি প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করতে সমর্থ হয় পিবিআই।

তিনি বলেন বেওয়ারিশ লাশের পরিচয় সনাক্ত করতে ঝিনাইদহ পিবিআই’র প্রযুক্তি সম্ভার সমৃদ্ধ হয়েছে। এখন যে কেও এই সেবা আমার কাছ থেকে নিতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান