ময়মনসিংহে ডিবি’র জালে আটক গরু ডাকাত

Date:

চীফ রিপোর্টারঃ ময়মনসিংহ ডিবি’র অভিযানে দীর্ঘদিন পর ঈশ্বরগঞ্জের ট্রাক বোঝাই গরু ডাকাতি মামলার ১ আসামী গ্রেফতার। এছাড়া ১০০ গ্রাম হেরোইন ও ২২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আরো ৪ মাদক ব্যবসায়ীকেও আটক করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা । 

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) নির্দেশে এস.আই পরিমল চন্দ্র সরকার ফোর্সসহ  ২৭/০৩/১৯ ইং তারিখ ঢাকার উত্তরা এলাকা অভিযান পরিচালনা করে।

রাত প্রায় ৮.৩০ ঘটিকার সময় উত্তরা রানাভোল হতে ঈশ্বরগঞ্জ থানার মামলা নং-২৭ তারিখ-২৯/১২/১৭ ইং ধারা-৩৯৫/৩৯৭ দঃ বিঃ এর আসামী মোঃ নাছির উদ্দিন (৩৩) কে আটক করা হয়।

আটককৃত গরু ডাকাত নেত্রকোনা জেলার বড়গারা পশ্চিম পাড়া নিবাসী মরহুম কাছুম আলীর পূত্র।

অপর এক অভিযানে এস.আই মাসুদ জামালী  ২৮/০৩/১৯ ইং তারিখ ফোর্সসহ ভালুকা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভালুকা থানাস্থ ভরাডোবা হতে সকাল ৮.৪০ ঘটিকার সময় ১০০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ শহিদ ওরফে শহু (৪২) এবং ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী  মোঃ সোহেল মিয়া (২৭), মোঃ ফরিদ উদ্দিন(২১) আটক করে।

এছাড়া অপর এক অভিযানে এস.আই আনোয়ার হোসেন, এ.এস.আই বাবুল মিয়া কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী থানাধীন রাঘবপুর হতে ২৮/০৩/১৯ ইং তারিখ সকাল ১০.৩০ ঘটিকার সময় ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল হাকিম(৩৮) কে গ্রেফতার করা হয়।

ডিবি’র সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। ডাকাতি মামলার আসামী মোঃ নাছির উদ্দিন স্বেচ্ছায় মামলার ঘটনা সংক্রান্তে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান