আবারো শাহজালালে পিস্তল নিয়ে প্রবেশ

Date:

চীফ রিপোর্টারঃ বিমান ছিনতাইয়ের চেষ্টা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পিস্তল ধরতে না পারার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা কতটা ঠুনকো তার প্রমাণ মিলল আবারও।

শুক্রবার (৮ মার্চ) সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে প্রথম নিরাপত্তা চৌকি পার হওয়ার পর যাত্রী মামুন আলী নিজের সঙ্গে অস্ত্র থাকার কথা নিরাপত্তাকর্মীকে জানান।

জানা গেছে, সিলেটে যাওয়ার জন্য সকাল সাড়ে ১১টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস ১৩১ ফ্লাইটের অভ্যন্তরীণ টার্মিনালে আসেন মোহাম্মদ মামুন আলী। ওই সময় তার সঙ্গে পিস্তল ও সাত রাউন্ড গুলি থাকলেও বিমানবন্দরে প্রবেশের সময় কিছু না বলেই ভেতরে প্রবেশ করেন।

অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম গেটের আর্চওয়েতে আনসার সদস্য রিপন তার শরীর তল্লাশি করেন। মামুন আর্চওয়ে পার করে চলে যায়। কিন্তু অস্ত্র শনাক্ত করতে পারেননি সেখানের নিরাপত্তা কর্মীরা।

ওই সময় মামুন নিরাপত্তা কর্মীদের কাছে জানতে চান, ‘আপনাদের চেকিং কি শেষ হয়েছে? জবাবে আনসার সদস্য হ্যা বললে যাত্রী মামুন বলেন, ‘কী চেক করলেন, আমার কাছে তো পিস্তল আছে।’ এরপর তিনি পিস্তল বের করে দেখান এবং লাইসেন্সও দেখান।

আরও জানা গেছে, এ সময় ঘটনাস্থলে শাহজালালের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) পরিচালক নূরে আলম সিদ্দিকি উপস্থিত হন। পরে এভসেক থেকে ইউএস-বাংলাকে বলা হয় ওই যাত্রীকে অফলোড করার জন্য।  এভসেক থেকে লিখিত কোনো ডকুমেন্ট না দেয়ায় ইউএস  বাংলা  মামুন আলীকে অফলোড করেনি।

পরে যাত্রী মামুন  পিস্তলে এবং গুলি নিয়ম মেনে  এয়ারলাইন্সের মাধ্যমে সঙ্গে করে সিলেটে নিয়ে যান। ওই সময়  মামুন আলী নিজেকে জাতীয় মানবাধিকার কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন।

যাত্রী মামুন আলী পরিচয় জানতে জাতীয় মানবাধিকার কমিশনের সচিব হিরন্ময় বাড়ৈ সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমে জানান, জাতীয় মানবাধিকার কমিশনে ভাইস চেয়ারম্যানের কোনো পদ নেই। তাছাড়া, মামুন আলী নামে এখানে কেউ নেই। এটা হয়তো বেসরকারি কোনও সংস্থার হতে পারে।

এদিকে, এভিয়েশন সিকিউরিটির (এভসেক) পরিচালক নূরে আলম সিদ্দিকি গণমাধ্যমকে জানান, মামুন নামের ওই যাত্রী অস্ত্র থাকার বিষয়টি আগে জানাননি। কিন্তু নিরাপত্তা কর্মীরা অস্ত্র শনাক্ত করার পর তাকে যথাযথ নিয়মে অস্ত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান