ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অঙ্গিকার নিয়ে ঐতিহাসিক ৭মার্চ পালিত

Date:

একাত্তর বাংলা রিপোর্টঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা গড়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা, দারিদ্রমুক্ত, মাদক ও জঙ্গিমুক্ত সম্বৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচী পালনের মাধ্যমে ময়মনসিংহে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।

এ উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদোগে সকাল সাড়ে ৭টায় শিববাড়ীস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পন এবং আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক ইউসুফ খান পাঠান এতে সভাপতিত্ব করেন।

৭ই মার্চের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সহ সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন মন্তা, যুগ্ন সাধারন সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, প্রচার সম্পাদক আহসান মোহাম্মদ আজাদ, যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল হাসান বাবু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: মিরন চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এডভোকেট ইমদাদুল হক সেলিম, বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুর রব, অধ্যক্ষ মো: জামাল উদ্দিন, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত উসমান লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক উত্তম চক্রবত্রী রকেট, মহানগর কৃষকলীগের সহ সভাপতি নুর আলী তালুকদার, জেলা তাতীলীগের আহবায়ক জুয়েল, সদস্য সচিব আমানুর রহমান জলিল, মহিলা আওয়ামী লীগ নেত্রী আনোয়রা খাতুন, মিসেস নুর জাহান মিতু, ছাত্রলীগ নেতা বাবু, নওশেল আহম্মেদ অনি প্রমুখ।

পরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান হয়। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ এর পক্ষ থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপুর্ণ মোড়ে জাতির জনকের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন মাইকে প্রচার করা হয়। এদিকে আজ সকালে স্থানীয় তারেক স্মৃতি অডিটরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে ৭ই মার্চ উপলক্ষে চলচিত্র প্রদর্শন করা হয়।

এ সময় জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নগরীর বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন সহ চলচিত্র প্রদর্শন উপভোগ করে।

এ ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় এ উপলক্ষে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে দিবসটি পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান