সুমন ভৌমিকঃ দায়িত্বশীলতা যার একমাত্র নেশা, নির্দেশনাকে বাউন্ডারি সীমানায় লুফে নেওয়া যার কাজ তিনি ময়মনসিংহের ডিবি ওসি শাহ কামাল আকন্দ।
তিনি গত ৬ মাসে অপরাধ জগতের বিরুদ্ধে একটি ভাল ইনিংস উপহার দিয়েছেন। ছ’মাসে ছক্কা , বাউন্ডারি অনেক হাকিয়েছেন এবং উইকেট পতন ঘটিয়েছেন অনেকগুলো উইকেট আর সাফল্যের স্বীকৃতি হিসাবে পেয়ে যাচ্ছেন একের পর এক পুরস্কার।
জেলা পুলিশ, রেঞ্জ পুলিশ এর ৪টি পুরস্কার এর সাথে সবশেষ সংযোজন হল আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর দেয়া অবজারভেশন টেষ্টে শিরোপা।
সূত্র থেকে জানা যায়, মাদকসহ অপরাধ দমনে তিনি ৫ শতাধিক উইকেট ফেলেছেন । অর্থাৎ প্রায় ৫ শতাধিক মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীসহ অপরাধীদের গ্রেফতার করা হয়েছে এবং সেই সাথে বিপুল পরিমান মাদক, অস্ত্র উদ্ধার ছাড়াও একাধিক অজ্ঞাত হত্যা মামলার রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে।
তিনি গত ৬ মাসে ময়মনসিংহ রেঞ্জ ও জেলায় ৪ বার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। ছক্কা, বাউন্ডরি হাকিয়ে তিনি অপরাধীদের কাছে আতংক খেলোয়ার হিসাবে ব্যাপক পরিচিত লাভ করেন এবং উইকেট নেয়ার নেশায় সর্বদা ব্যস্ত থাকেন।
ডিবি ওসি শাহ কামাল আকন্দ তার দলকে ঢেলে সাজিয়ে ক্লিন ইমেজের অধিকারী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। ফলশ্রুতিতে অপরাধীদের গ্রেফতার, মামলার রহস্য উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় দ্রুত সময়ে আনা সম্ভব হয়েছে। যার কারনে উর্দ্ধতন কর্মকর্তার সুনজরে পড়েছেন।
সূত্র জানায়, একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসাবে ময়মনসিংহ জেলায় ব্যাপক খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। পরিশ্রমী, দায়িত্বশীল ও মেধাবী চৌকস অফিসার হিসাবে তার নির্দেশনায় ময়মনসিংহে গত ছয় মাসে ১১ হাজার ১০৮ পিচ ইয়াবা, ১ হাজার ৭৯৮ গ্রাম হেরোইন, ১১০ কেজি গাজা, ৬০ বোতল ফেন্সিডিল, ৮০টি বিয়ার উদ্ধার ও ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৮জন মোটরসাইকেল চোরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। অন্যদিকে চুরি হওয়া প্রায় শতাধিক মোবাইল সেট উদ্ধার করে প্রকৃত মালিকগণকে ফিরিয়ে দেন।
তিনি এলজি, পাইপগান ও ৪টি অস্ত্র গুলিসহ অস্ত্রবাজ সন্ত্রাসীদের গ্রেফতারে সফল হন এবং ১৮টি দেশীয় অস্ত্র উদ্ধারসহ আইন-শৃংখলা বিঘ্নকারী, নাশকতা ও বিষ্ফোরক ঘটনার সাথে জড়িত বিভিন্ন থানা এলাকার ৩৫ অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনেন।
এছাড়া একাধিক জুয়ার আসরে অভিযান চালিয়ে ২৬৩ জুয়ারিকে গ্রেফতার ও বৈদেশিক মুদ্রা প্রতারকচক্রের একাধিক সদস্যকে ৫৪টি ইউএস ডলারসহ গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসেন।
এই চৌকস অফিসার শাহ কামাল আকন্দ নিজের টিমের প্রতি সর্বদা অগ্রনী ভূমিকা পালন করে চলছেন এবং মাদক, সন্ত্রাসী ও ডাকাতির ঘটনার সাথে জড়িত অসংখ্য সঙ্গবদ্ধ অপরাধী চক্রকে সাহসিকতার সাথে গ্রেফতার করে সুনাম কুড়িয়েছেন। গত ছয় মাসে অপরাধী ও পুলিশের মধ্যে বন্ধুকযুদ্ধে ৬ অপরাধী নিহত হয়।
এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এই চৌকস গোয়েন্দা অফিসারের দায়িত্বশীল ভূমিকায় ও কঠোর তৎপরতায় হত্যা ও গণধর্ষণ মামলা গফরগাও থানার ১৬(৮)১৮ এর অন্যতম আসামী আহাদ, নান্দাইল মডেল থানার মামলা নং ১৯(১)১৮ এর এজাহার নামীয় প্রধান আসামী হাবিবুর রহমান, ত্রিশাল থানার মামলা নং ১৮(৯)১৮ এর অন্যতম আসামী সোহাগ, ধোবাউড়া থানার মামলা নং ৬(১০)১৮ এর প্রধান আসামী শহীদ, ভালুকা মডেল থানার মামলা নং ২১(১১)১৮ এর অন্যতম আসামী শফিকুল ইসলাম, ত্রিশাল থানার মামলায় নং ৪২(১২)১৮এর অন্যতম আসামী ইব্রাহিম ওরফে বাবু ও গোলাপ হোসেন গ্রেফতার হয়। এর মধ্যে ত্রিশালের ইব্রাহিম ওরফে বাবু ও গোলাপ হোসেনের তথ্যমতে নিহত আজিজুলের লাশ জঙ্গল থেকে উদ্ধার ও ভিকটিমের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সিএনজি উদ্ধার হয়।
এছাড়াও তারাকান্দায় মোটরসাইকেল ছিনতাই করতে গিয়ে মোটর সাইকেল মালিককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় পালিয়ে যাওয়া ঘাতক ইমরানকে গ্রেফতারসহ তার তথ্য মতে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি, ভিকটিম এর চুরি হওয়া মোবাইল ও মোটরসাইকেল উদ্ধার করে এবং সকল আসামীরা আদালতে তাদের অপরাধ স্বীকার করে জবানবন্ধি প্রদান করে নিজেদের দায় স্বীকার করে।
এই কাপ্তান তার টিম ম্যানেজম্যান্টকে অনেক উচ্চতায় নিয়ে যাওয়ার ফলে সাইবার ক্রাইম অপরাধের সাথে জড়িত ৫ অপরাধীদের গ্রেফতারসহ তাদের কবল থেকে অপহৃত ভিকটিমকে অল্প সময়ে উদ্ধার করে এবং সফলতার সহিত দ্রুত নিষ্পত্তি করেছেন প্রাথমিক অভিযোগের অর্ধশতাধিক ঘটনা।
সবশেষে তার সাফল্যের ঝুড়িতে মিলেছে আর একটি পুরস্কার, সেটি হল গত সোমবার ময়মনসিংহ পুলিশ লাইনের অনুষ্ঠানে প্রধান অতিথি আইজিপি ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারীর কাছ থেকে পাওয়া অবজারভেশন টেষ্টে ১ম পুরস্কার।
ময়মনসিংহ জেলা ও রেঞ্জে গত ছয় মাসে ৪টি পুরস্কার বিজয়ী ময়মনসিংহের ডিবি ওসি শাহ কামাল আকন্দ এবার আইজিপির হাত থেকেও পুরস্কার লাভ করলেন।
নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে অর্জিত সাফল্যের স্বীকৃতি পেয়ে গর্বিত ডিবি ওসি শাহ কামাল আকন্দ। পুরস্কার লাভের অনুভতি ব্যাক্তকালে তিনি রেঞ্জের সুযোগ্য ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ও ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার শাহ আবিদ হোসেন এর অনুপ্রেরণার কথা উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন।

