একাত্তর বাংলাঃ সিনেমা প্রেমীরা নিশ্চয়ই দক্ষিণী নায়ক বাহুবলির প্রভাসকে চিনতে ভুল করেন না। ভারতবর্ষ ছাড়াও বাইরের দুনিয়ায় তার রয়েছে বহু ভক্ত। এবার এমনই এক ভক্তের থাপ্পড় খেয়ে মুখে হাত বোলাতে দেখা গেছে প্রভাসকে।
পরের ছবির শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত প্রভাস। ছবির শুটিংয়ে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন তিনি। সেখানেই অদ্ভুত এ অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিনি।
বিমানবন্দরে এক মেয়ে ভক্ত প্রভাসের সঙ্গে ছবি তোলেন। ছবির তোলার পর তিনি এতটাই উচ্ছ্বসিত ছিলেন, যে আনন্দে লাফাতে দেখা গিয়েছে তাকে। তারপর হঠাৎই প্রভাসের গালে চড় মারেন ওই ভক্ত। আকস্মিক এ ঘটনায় হতবাক হয়ে যান প্রভাস। নিজের মুখে হাত বোলান।
তবে সামলে নিয়ে আরও এক ভক্তের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে তাকে। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

