একাত্তর বাংলাঃ যশোরে নিখোঁজের একদিন পর বস্তাবন্দী লাশ তৃষা’র। বস্তাবন্দী অবস্থায় মিলল আট বছরের শিশুটি’র লাশ।
প্রতিবেশী ও এলাকাবাসী ধারণা করছে, তৃষা’কে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সকলেই হত্যাকাণ্ডের অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে সবোর্চ্চ শাস্তির দাবি জানিয়েছেন ।
রোববার (৩ মার্চ) বিকেলে ৮ বছরের শিশু আফরিন তৃষা রোজকার মতোই স্কুল থেকে ফিরে খেলতে যায় । কিন্তু সেদিন খেলা শেষে সে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে নিকটস্ত থানায় সাধারণ ডায়রি করেন স্বজনরা।
সোমবার সন্ধ্যায় তৃষাদের বাড়ি থেকে ৩০ গজ দূরে একটি গর্ত দেখে সন্দেহ হয় স্থানীয়দের। গর্তটি খুঁড়ে পাওয়া যায় তার লাশ। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় একজন বলেন, ‘একজন যেতে গিয়ে গর্তে পা দিতেই পা দেবে যায়। তখন সন্দেহ হয় পা দিয়ে মাটি আঁচড়ে ফেলে দেখা যায় লাশ।’
তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিয় কুমার সরকার।
তিনি গণমাধ্যেমকে বলেন, ‘মেয়েটিকে গর্তের মধ্যে পুঁতে রাখা হয়েছিলো। সেই গর্ত থেকে উঠিয়ে স্থানীয় জনগণ উপরে রাখে। মরদেহ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।’
তৃষা স্থানীয় কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। এ ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

