একাত্তর বাংলাঃ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে সাংবাদিক নির্যাতনের অভিযোগ তুলে তার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন হয়েছে।
সোমবার (৪ মার্চ) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ব্যানার নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
এ সময় ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবি জানান বক্তারা।

